বিনয়-নম্রতা মুমিনের মহৎ গুণ

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

বিনয়-নম্রতা মুমিনের মহৎ গুণ

Manual6 Ad Code

ধর্ম-দর্শন ডেস্ক :
মানবীয় যতগুলো মহৎ গুণ রয়েছে তার মধ্যে অন্যতম মহৎ গুণ। এ গুণে গুণান্বিত ব্যক্তি ইহকালে সর্বসাধারণের মধ্যে হয় সম্মানিত, গ্রহণযোগ্য, স্মরণীয় ও বরণীয়। আর পরকালে হয় জাহান্নামের লেলিহান অগ্নিশিখা হতে মুক্ত ও আল্লাহর রহমতে ধন্য।

Manual2 Ad Code

 

মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তায়ালা তাকে সুউচ্চ মর্যাদা দান করেন। বিনয় অর্থ নিজেকে ছোট মনে করা।

 

হজরত ইয়ায ইবনে হিমার রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, মহান আল্লাহ আমার কছে এ মর্মে ওহি নাজিল করেছেন যে, তোমরা বিনয় অবলম্বন করে চলো। অতএব, কেউ কারও ওপর গর্ব করবে না, কেউ কারও ওপর বাড়াবাড়ি করবে না। মুসলিম-২৮৬৫।

Manual8 Ad Code

 

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শালীনতাবোধ সম্পন্ন ব্যক্তি অহংকারের মতো বদ স্বভাব থেকে মুক্ত থাকে।

 

হজরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ইমানদার ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়, আর পাপী ও প্রতারক নিচু প্রকৃতির হয়। আবু দাউদ, হাদিস ৪৭৯০।

 

আল্লাহ এরশাদ করেছেন, অতএব, তোমরা ক্ষমা কর এবং উপেক্ষা করে যাও যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা : আয়াত ১০৯।

 

আল্লাহতায়ালা সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে এরশাদ করেন, তারা মুমিনরা হলো ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।

 

হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস  রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যারা অপরের প্রতি দয়াশীল, দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করে থাকেন। কাজেই জমিনবাসীর প্রতি দয়া কর তাহলে আকাশের প্রভুও তোমাদের প্রতি দয়া করবেন। আবু দাউদ-৪৯৪১।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

বিনয়ী ব্যক্তির মধ্যে দয়া-মায়া, প্রেম-প্রীতি, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ওয়াদা রক্ষার মতো বহু মহৎ গুণের সন্নিবেশ ঘটে থাকে। মহৎ গুণের অধিকারী ব্যক্তিরা পরিবার, সমাজ ও দেশের জন্য প্রভূত কল্যাণ বয়ে আনে এবং আদর্শ সমাজ ও দেশ গঠনে তারা অনন্য ভূমিকা পালন করে থাকে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code