বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ১২ সদস্য আটক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৬

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ১২ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের বার্তায় এই তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

এক বার্তায় বলা হয়, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী জানান, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code