বিমানে স্ত্রীর জন্য স্বামীর অবাক কাণ্ড!

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

বিমানে স্ত্রীর জন্য স্বামীর অবাক কাণ্ড!

Manual5 Ad Code

বিবাহ স্বামী-স্ত্রীর মাঝে একটি সুদৃঢ় বন্ধন। স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও মধুর। তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আবারও প্রমাণ হলো। সম্প্রতি স্ত্রীর প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা দেখিয়ে প্রসংশার সাগরে ভাসছেন এক স্বামী। যে ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঘটনাটি হলো- স্ত্রী ঘুমাচ্ছেন। আর স্বামী ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছেন। এক-দুই ঘণ্টা নয়, পুরো ছয় ঘণ্টা! গত বৃহস্পতিবার টুইটারে শেয়ার করা এ ছবিটি এখন ভাইরাল। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোর্টনি লি জনসন ছবিটি শেয়ার করে লিখেছেন, এই ভদ্রলোক পুরো ছয় ঘণ্টা দাঁড়িয়ছিলেন, যাতে তার স্ত্রী ঘুমাতে পারেন। একেই বলে ভালোবাসা।

Manual4 Ad Code

ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বিমানের তিনটি সিটে ঘুমাচ্ছেন স্ত্রী। আর পাশেই দাঁড়িয়ে আছেন তার স্বামী। অবশ্য দম্পতিদের পরিচয় জানা যায় নি।

Manual5 Ad Code

জানা গেছে,  টুইটারে ছবিটি পোস্ট করা  লি জনসন পেশায় লাইফ কোচ। তিনি ওই স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে খুবই রোমাঞ্চিত হয়েছিলেন।

লি জনসন বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত ভদ্রলোক নিজেই নিয়েছিলেন। স্ত্রীকে তিনি খুব ভালোবাসেন বলেই এমনটা করেছিলেন ভদ্রলোক ওই স্বামী।

Manual6 Ad Code

ছবিটি লি টুইট করার পর অনেকেই সেটি রি-টুইট করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code