সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশে শনিবার আফগান সেনাবাহিনীর অভিযানে স্থানীয় কমান্ডারসহ অন্তত ৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রোববার উত্তরাঞ্চলীয় পুলিশের মুখ‘পাত্র সৈয়দ সারোয়ার হুসাইনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শনিবার বিকেলে খাজা সাবপোশ অঞ্চলে এই অভিযান শুরু করে। এতে ৮ জঙ্গি নিহত হয়।’
অভিযানে তালেবান জঙ্গিদের একটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ধ্বংস হয়েছে। তালেবান জঙ্গিরা এখনো এই ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করেনি।
Design and developed by ওয়েব হোম বিডি