সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৮
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ও বয়স্ক নারীর মর্যাদা দেয়া হয়েছিলো জাপানের মিয়াকো চিও নামের এক নাগরিককে। কিন্তু রেকর্ডটা নিজের দখলে রাখতে পারলেন না বেশিদিন তিনি। রোববার (২২ জুলাই) মারা গেছেন মিয়াকো চিও। মৃত্যুকালে মিয়াকো চিওদর বয়স হয়েছিল ১১৭ বছর ৮১ দিন।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিয়াকো চিওদর ১৯০১ সালের ২ মে জন্মগ্রহণ করেন। মিয়াকো গল্প করতে খুব ভালোবাসতেন। চারপাশের সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেন। মিয়াকো চিও সুশি ও ইলের মতো জাপানের ঐতিহ্যবাহী খাবার খুব পছন্দ করতেন। তিনি ক্যালিগ্রাফি (এক ধরনের শিল্প) অনুশীলন করতেন। মৃত্যুকালে মিয়াকো চিওদর বয়স হয়েছিল ১১৭ বছর ৮১ দিন।
এর আগে ২০১৫ সালের এপ্রিলে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন মিসাও ওকাওয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১১৭ বছর। এরপরই চিইয়ো জাপান ও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তালিকায় নাম তোলেন।
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস চিইয়োকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ও সবচেয়ে বয়স্ক নারী হিসেবে স্বীকৃতি দেয়ার পরই তিনি মৃত্যুবরণ করলেন।
উল্লেখ্য, জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে ১০০ বছরের বেশি ৬৯ হাজার ব্যক্তি রয়েছে। তাদের মধ্যে নয় হাজার পুরুষ এবং ৬০ হাজার নারী।
Design and developed by ওয়েব হোম বিডি