বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে

Manual7 Ad Code

সুরমামেইলডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে। আর প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার।

Manual3 Ad Code

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫১ হাজার ৫৩০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ১৪৮ জনের।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৫২ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ২৭০ জন।

মৃতের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬০১ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

Manual2 Ad Code

আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৪ হাজার ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৪৮ জনের।

ব্রাজিলের পরেই আক্রান্তের দিক থেকে নাম রয়েছে রাশিয়ার। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৩১ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ২০৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিথী

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code