বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
“তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

রোববার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত পরিবার পরিকল্পনা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুল হারিছ।

 

Manual5 Ad Code

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক তানভীর জাহান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমএসি’র পিও-সিএম (কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম) মোঃ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মুজিবুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ আহমদ শিব্বির, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহরিয়া আক্তার, কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম সীমান্তিকের উপজেলা সুপারভাইজার মোঃ আবুল কালাম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ।

 

আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য, জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নের সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বক্তারা পরিবার পরিকল্পনা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব ও পরিবার কল্যাণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতির উপর বিশেষ অবদান রাখায় নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতির উপর বিশেষ অবদান রেখে শ্রেষ্ঠ হয়েছেন কানাইঘাট সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহেল আহমদ, দিঘীরপাড় পূর্ব মডেল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা চন্দনা রানী চন্দ, রাজাগঞ্জ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী অর্পনা রানী চক্রবর্তী, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাবেদ আহমদ।

 

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দিঘীরপাড় পূর্ব মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সাতবাঁক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code