সুনামগঞ্জে গৃহবধুকে ‘ধর্ষণ’ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সুনামগঞ্জে গৃহবধুকে ‘ধর্ষণ’ মামলার পলাতক আসামি গ্রেফতার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের পল্লীতে গৃহবধুকে ধর্ষণের মামলায় পলাতক আসামি হাবিব মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)।

 

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শাহিদুল ইসলাম সোহাগ জানান, বুধবার (৮ জুলাই) রাতে র‌্যাব-৯ সিলেটের সিপিএসসি, সুনামগঞ্জ সিপিসি-৩ এর যৌথ অভিযানে ওই আসামিকে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

 

গ্রেফতার হাবিব সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও গ্রামের করম আলীর ছেলে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, সুনামগঞ্জ সদর উপজেলার শেখের গাঁও গ্রামে স্বামী-শশুর শ্রমচীবী হিসাবে জেলার বাহিরে অবস্থান করার সুবাধে চলতি বছরের ১৮ জুন রাতে হাবিব গ্রামের এক গৃহবধুকে ধর্ষণ করে পালিয়ে যায়।

 

Manual2 Ad Code

চলতি বছরের ২১ জুন ওই গৃববধুকে ধর্ষণের ঘটনায় হাবিবের বিরুদ্ধে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় সুনামগঞ্জ সদর মডেল থানায়।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code