সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
টানা বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে, জেলার প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

Manual6 Ad Code

সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৩০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা মৌসুমি বিপৎসীমা ৭ দশমিক ৮০ মিটারের চেয়ে ০ দশমিক ৫০ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

 

অন্যদিকে, ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৩৮ মিটার, যা মৌসুমি বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটারের চেয়ে ০ দশমিক ৩২ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ছাতকে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

Manual2 Ad Code

এদিকে শক্তিয়ারখলা পয়েন্টে নদীর পানির উচ্চতা ৭ দশমিক ২৮ মিটার, যা মৌসুমি বিপৎসীমা ৮ দশমিক ০৫ মিটারের তুলনায় ০ দশমিক ৭৭ মিটার নিচে রয়েছে। তবে এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ৪২ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় একই সময়ে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

Manual7 Ad Code

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েকদিন নদ-নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

 

জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার ১১ উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুত, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code