নাটকীয় বিপর্যয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬

নাটকীয় বিপর্যয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

Manual2 Ad Code

খেলা ডেস্ক:
এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজি হেরেছে বাংলাদেশ। ৪৯তম ওভারের প্রথম বলে স্ট্রাইক পেয়েই বড় শট খেলতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে ভালো টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানে হারে বাংলাদেশ।

Manual5 Ad Code

 

সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। কিন্তু শেষ দিকে নাটকীয় ধসে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। আগে ব্যাট করতে নেমে বেন কুরানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

Manual4 Ad Code

 

৯ চারের সাহায্য ১৩৫ বলে ১১১ করেন বেন কুরান। এছাড়া সিকান্দার রাজা করেন ৫৩ বলে ৩৩ রান। আর শেষ দিকে ৩৮ বলে ৫৮ রানে অরাজিত ঝড়ো ইনিংস খেলেন ব্রাড এভান্স। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মিরাজ নেন ২টি করে উইকেট।

 

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। সৌম্য সরকার ১০ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

 

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮৪ রানের জুটি গড়েন তারা।

 

তানজিদ তামিম ৫৭ ও হৃদয় ৬০ রান করে আউট হলে আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মাঝে নুরুল হাসান সোহান ৩৮ ও মেহেদী মিরাজ ২৭ রান করে লড়াই চালিয়ে যান।

 

কিন্তু মাত্র ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। নাটকীয় ধসের শুরু নুরুল হাসান সোহানের অহেতুক বিদায় দিয়ে। পরে দলকে টানতে পারেননি লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানরা। শেষ ব‍্যাটসম‍্যান হিসেবে আউট হন মেহেদী হাসান মিরাজ।

Manual2 Ad Code

 

তবে আর কেউ দাঁড়াতে পারেননি। এতে ৪৮ ওভার ১ বলে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড নাগাভারা নেন ৩টি উইকেট।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code