ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

 

শনিবার (১১ জুলাই) রাতে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের বাসিন্দা লিটন হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩০), আঞ্জু শেখের ছেলে ওবায়দুর শেখ (৪৫), বাবলু মিয়ার ছেলে আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (২৮) ও বরগুনা সদর উপজেলার কোটবাড়িয়া ইউনিয়নের তুলশীবাড়িয়া গ্রামের সেলিম খানের ছেলে জালাল খান (৩৬)।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাকের চাকা ফেটে গেলে গাড়িটি সড়কে উলটে পড়ে এবং ডিম ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে এলাকাবাসী এগিয়ে আসলে সে সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং সাতজন আহত হন।

 

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code