সুনামগঞ্জে ইয়াবার চালানসহ উপজেলা বিএনপি নেতা ও সহযোগি গ্রেফতার

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সুনামগঞ্জে ইয়াবার চালানসহ উপজেলা বিএনপি নেতা ও সহযোগি গ্রেফতার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবার চালানসহ উপজেলা বিএনপির এক নেতা ও তার সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

Manual3 Ad Code

গ্রেফতাররা হলেন- উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে এমরান হোসেন রুবেল (৪৮) ও ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)।

 

গ্রেফতার এমরান হোসেন রুবেল জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।

 

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code