জগন্নাথপুরে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

জগন্নাথপুরে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

Manual6 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। এতে অন্তত ৮ গ্রামের প্রায় ৫ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

শনিবার (১১ জুলাই) অতিরিক্ত পানির চাপে সড়কটি ভেঙে যায়। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ-হবিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Manual2 Ad Code


।আরও পড়ুন

Manual7 Ad Code


কুশিয়ারা নদীর অতিরিক্ত পানির চাপ ও স্রোতের কারণে একটি পাকা সড়ক ভেঙে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ আট গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সব গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ।

 

Manual6 Ad Code

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী মো. ইমদাদুল হক জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত  শুক্রবার (১০ জুলাই) থেকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল চাপে রাণীগঞ্জ ইউনিয়নের  সড়কটি ভেঙে যায়। এতে ওই সড়ক দিয়ে যাতায়াত করা আট গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছি হয়ে পড়েছে বলে জানান তিনি।

 

Manual6 Ad Code

পানি নামার সাথে সাথে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে দেওয়ার কথা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code