বিহারে বাস উল্টে আগুন, নিহত ২৭

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮

বিহারে বাস উল্টে আগুন, নিহত ২৭

Manual8 Ad Code

ভারতে খুব দ্রুত ছুটতে গিয়ে উল্টে যাওয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছে। বাসটি বিহারের মুজফফরপুর থেকে যাচ্ছিল নয়াদিল্লিতে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (০৩ মে) বিহারের মতিহারি জেলার বেলওয়া গ্রামের কাছে ‘এনএইচ-২৮’ জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

কোটওয়া থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিজয় সিংহ বলেছেন, ‘পুড়ে যাওয়া বাসটি থেকে ৪ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।’

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে, বাসটি খুব জোরে চলছিল। সামনে পড়ে যায় একটি মোটরবাইক। সেই বাইকটিকে বাঁচাতে গিয়েই উল্টে যায় বাসটি। ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশে। আর তারপরেই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুন ধরে যায় বাসটিতে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code