বিয়েবাড়ি যাওয়ার পথে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৫ (ভিডিও)

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

বিয়েবাড়ি যাওয়ার পথে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৫ (ভিডিও)

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৬ নারী ও ৮ শিশুসহ অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু বেসামরিক নাগরিক।

 

প্রাদেশিক গভর্নর আব্দুল জাবার নায়েমি ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্সকে’ বলেছেন, ‘বুধবার (২৭ নভেম্বর) দুপুরে প্রদেশটির ইমাম সাহেব জেলায় মর্মান্তিক এই হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি পরিবার স্থানীয় একটি বিয়েবাড়িতে যাচ্ছিল।’

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যক্রমে তাদের গাড়িটি সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমায় আঘাত করে। মূলত তখনই এই বিস্ফোরণটি ঘটে।’

Manual1 Ad Code

 

ইমাম সাহেব জেলার প্রধান কর্মকর্তা মাহবুবউল্লাহ সায়েদি জানান, সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে তালিবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর বেশকিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। যে কারণে মর্মান্তিক এ ঘটনার জন্যও সশস্ত্র এই গোষ্ঠীটিকেই দায়ী করা হচ্ছে।

 

Manual8 Ad Code

বিশ্লেষকদের মতে, চলতি বছরের প্রথম ৬ মাসে দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৩ হাজার ৮ শতাধিক বেসামরিক নাগরিক হতাহত হন। এতে নিহতদের মধ্যে ১৪৪ নারী ও ৩২৭ শিশু রয়েছেন। তাছাড়া আহত নারী ও শিশুর সংখ্যাও হাজারের অধিক।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code