বুরুন্ডিতে ভূমিধসে নিহত ৩৮

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

বুরুন্ডিতে ভূমিধসে নিহত ৩৮

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আর নিখোঁজ রয়েছেন ১০ জন। খবর ‘এএফপি’।

Manual4 Ad Code

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বুরুন্ডির সিবিতোক প্রদেশে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Manual7 Ad Code

 

এ বিষয়ে এক টুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের কারণ ভারী বৃষ্টিপাত। ভূমিধস হয়েছে সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে নামক এলাকায়। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code

 

পুলিশ বলেছে, ভূমিধসের কারণে নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন ও জিকোমেরোতে তিনজন প্রাণ হারিয়েছেন। এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code