বৃষ্টির জন্য ৩০০০ ছাগলের বলি!

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

বৃষ্টির জন্য ৩০০০ ছাগলের বলি!

Manual1 Ad Code

500x350_b5528237fde97520a9c0eaa10bd13bba_3

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিল নাড়ুতে একটি গ্রামে খরা দেখা দিয়েছে। সেখানে পরিস্থিতি ক্রমশ ভয়ানক হতে শুরু করেছে। তাই সেখানের দুইটি মন্দিরে বিশাল এক আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

প্রতি দুই বছরে একবার এই অনুষ্ঠান সেই গ্রামে সম্পন্ন করা হয়। এখানে ৫০,০০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।

Manual8 Ad Code

মন্দিরের একজন জানান, যখনি আমাদের মাঝে কোন খারাপ বিষয় দেখা যায়, তখনি আমরা এই উৎসবের আয়োজন করি। আমরা মূলত বৃষ্টির উপর ভরসা করে চলি। বৃষ্টি না হলে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। গত ৪ বছরে এই গ্রামে কখনও মুষলধারে বৃষ্টি হয়নি।

Manual2 Ad Code

তিনি আরও জানান, গত এক বছর ধরে আমরা এই পূজা করব বলে চিন্তা করলেও এই মৌসুম পর্যন্ত অপেক্ষা করলাম। এই মাসে পূজা করলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে আমাদের ধারণা। বৃষ্টি দেবতার জন্য আমাদের এই বিশেষ পূজা সম্পন্ন করা হবে।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে যোগ দিচ্ছেন। প্রায় ৫০,০০০ মানুষ এই আয়োজনে যোগ দিয়েছেন। তারা এখানে বিভিন্ন দোকানের ব্যবস্থা করেছেন। দেবতাকে খুশি করার জন্য তারা ৩,০০০ ছাগল বলি দিবেন বলেও জানা যায়।–সুত্র: ইন্ডিয়া টাইম্স।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code