বেকার নার্সদের উপর পুলিশের লাঠিচার্জ : নার্সের গর্ভপাত

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

বেকার নার্সদের উপর পুলিশের লাঠিচার্জ : নার্সের গর্ভপাত

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : সরকারের সাড়া না পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসার সামনে অবস্থান নেওয়া বেকার নার্সদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ছয়জন আহত হয়েছেন। এসময় তিন মাসের অন্তঃসত্ত্বা সালমা আক্তারের পেটে পুলিশ লাথি দিলে তার গর্ভপাত হয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি রিনা আক্তার।

Manual2 Ad Code

সালমা আক্তার ছাড়া অন্য আহতরা হলেন- লক্ষ্ণীরাণী (২৭) মমতাজ বেগম (৩০), লাভলী (২৪), সুমনা ইয়াসমিন (২৮), মমতাজ খাতুন (২৬)। এদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (০১ জুন) সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে আন্দোলনরত নার্সদের ওপর লাঠিচার্জ করে ধানমন্ডি থানা পুলিশ।

সংগঠনের সভাপতি রিনা আক্তার জানান, বিকেলে তারা স্বাস্থ্যমন্ত্রী বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের প্রথম ব্যারিকেডের মুখোমুখি হতে হয়। পরে ওই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে পুলিশ নার্সদের ওপর লাঠি চার্জ করে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। যার মধ্যে শিখা, সালমা ও রহিমের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রিনা আক্তার।

Manual2 Ad Code

তবে ধানমন্ডি থানার ওসি নূরে আজম দাবি করেন, স্বাস্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে এসে আন্দোলনরত নার্সরা পুলিশের ওপর চড়াও হয়। পরে হাল্কা লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ডাকের আশায় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রখর রোদে বসে থেকে আশাশূন্য হয়ে ফিরে আসে নার্সরা।

আহত নার্স মমতাজ বেগম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থানের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসার সামনে অবস্থান নেই আমারা। কিন্তু বিনা কারণে আমাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচ/ছয়জন নার্স আহত হয়েছেন।” সরকার বার বার আশ্বাস দিয়েও তাদের দাবি না মেনে নার্সদের উপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Manual8 Ad Code

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন মহাসচিব ফারুক হোসেন বলেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইকবাল আরসেলান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বারবার আমাদের এই দশ মিনিট, এ বিশ মিনিট, বলে আশ্বস্ত করেন। এরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডাক আসবে বলে আমাদের জানানো হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর স্বাস্থ্যমন্ত্রীর দেয়া আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখতে না পেয়ে তার বাসভবন ঘেরাওয়ে যায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি।

সুত্রঃ JN

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code