ব্যয়বহুল স্মার্টফোন’র মূল্য ১১ লাখ টাকা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

ব্যয়বহুল স্মার্টফোন’র মূল্য ১১ লাখ টাকা

Manual8 Ad Code

solarin-image1_114900ডেস্ক নিউজ : স্মার্টফোনের মূল্য ১১ লাখ টাকা! কোন বানানো গল্প নয়, ইজরায়েলি ফোন নির্মাতা প্রতিষ্ঠান সিরিন ল্যাবস তাদের প্রথম স্মার্টফোন বাজারে এনেছে যে ফোনটির মূল্য ১৪ হাজার ডলার। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকারও বেশি। ফোনটির মডেল দ্য সলেরিন।

Manual6 Ad Code

এই ফোনটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফোন কল এবং বার্তা নিয়ে যদি আপনি নিরাপত্তাহীনতায় ভুগেন, এই ফোনটি আপনাকে দেবে সর্বোচ্চ নিরাপত্তা। টাইটানিয়াম- ক্ল্যাড নামে বিশেষ এক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তবে চাইলেই সাধারণ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমও ব্যবহার করা যাবে ফোনটিতে।

পৃথিবীতে এটি প্রথম ফোন যেখানে বিশেষভাবে ১ শতাংশ ব্যক্তিগত তথ্যও ফাঁস হওয়ার কোন সম্ভাবনা নেই। ৮ বিট স্কিন ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ২৫৬ বিট এইএস এনক্রিপশন দিয়ে ডাটাগুলো নিরাপদে সংরক্ষণ করা হবে ফোনটিতে। নিরাপত্তা খাত ছাড়া এই ফোনটি পুরাদস্তুর সাধারণ।

Manual1 Ad Code

৫.৫ ইঞ্চির কিউএইচডি আইপিএস এলসিডি ৪কে ডিসপ্লে রয়েছে ফোনটিতে। স্ন্যাপড্রাগনের ৮১০ চিপস, ৪ জিবি র‌্যাম এবং ১২০ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। এতে কোন অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। ’ট্যাকনিক্যাল লেদার’ বা এক ধরণের চামড়া যা দেখতে কার্বন ফাইবারের মতো এমন উপকরণ দিয়ে ফোনটি বানানো হয়েছে। দ্য সলেরিনে ৪,০৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Manual1 Ad Code

 সাধারণভাবে এই ফোনটি স্যামসাংয়ের এস৭ এজ অথবা আইফোনের ৬এস প্লাসের চেয়ে ফিচারে পিছিয়ে রয়েছে। কিন্তু নিরাপত্তায় এই ফোনটি সব নামকরা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানদের বুড়ো আঙ্গুল দেখিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code