সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যারিনা ক্যাস্টেলা ফুটবল স্টেডিয়ামের পাশে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এবিসি নিউজের।
শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এবিসি নিউজকে বলেন, ‘বন্দুকধারী ওই ব্যক্তি হঠাৎ নাইট ক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।’
যে স্টেডিয়ামের পাশে এ হামলা চালানো হয়েছে সেটিতে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল।
Design and developed by ওয়েব হোম বিডি