ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিলসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিলসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ মামলার এক আসামিকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (০৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. শাহ পরান (৪০) জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল উথারিয়াপাড়া এলাকার নান্নু মিয়ার ছেলে।

 

Manual8 Ad Code

বুধবার (০৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনাকালে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

গ্রেপ্তারকৃত শাহ পরানের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code