ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ায় তোফা মনি (৭) নামে একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামের বেগুন ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

নিহত শিশুটি ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

Manual4 Ad Code

মরদেহ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক নারায়ণ দাস জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তোফা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। সকালে বাড়ির কাছে এক বেগুন ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বাড়িতে খবর দেন জমির মালিক।

Manual8 Ad Code

পরে পু্লিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসআই নারায়ণ আরও জানান, শিশুটির গলায় ওড়না পেঁচানো ও দেহে ধর্ষণের আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শিশুটিকে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code