সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
ব্রিটেনে ছয় বাংলাদেশিকে আটক করেছে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। অবৈধভাবে বসবাস ও অনুমতিবিহীন কাজ করার দায়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।
যুক্তরাজ্যের হ্যানলেতে দুটি রেস্তোরাঁয় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রবিবার ও সোমবার আশিয়ানা স্পাইস ও ক্যাফে ল্য রাজ নামের দুটি রেস্তোরাঁয় এ অভিযান চলে।
হোম অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আটকৃতদের কারো ব্রিটেনে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না। তারা এখানে অবৈধভাবে বসবাস করতেন এবং লুকিয়ে কাজ করছিলেন। এদের কাজে রাখার জন্য রেস্তোরাঁ দুইটিকেও জরিমানা করা হবে।
আটককৃতদের বয়স ২৮ থেকে ৪৪ বছরের মধ্যে বলেও জানান তিনি। সূত্র : এএফপি
Design and developed by ওয়েব হোম বিডি