ব্রেক্সিট চুক্তি পাসে তৃতীয়বার ব্যর্থ হলেন থেরেসা মে

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

ব্রেক্সিট চুক্তি পাসে তৃতীয়বার ব্যর্থ হলেন থেরেসা মে

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী থেরেসা মে এর ব্রেক্সিট চুক্তির নকশা তৃতীয় বারের মতো প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের পার্লামেন্ট। তবে এখনি আশা ছাড়তে নারাজ থেরেসা মে। আগামী সপ্তাহে তিনি সমাধান বের করার লক্ষে আবারো সংসদে ভোটের আহ্বান করতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ভোটাভুটিতে চুক্তির পক্ষে পড়েছে ২৮৬ ভোট এবং বিপক্ষে পড়েছে ৩৪৪ ভোট। এতে আরো অনিশ্চয়তায় পড়ল যুক্তরাজ্যের ব্রেক্সিট পরিকল্পনা।

Manual6 Ad Code

ব্রেক্সিট কখন হবে বা কীভাবে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যেতে পারবে তা এখন পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ল।

Manual3 Ad Code

ব্রেক্সিট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য ‍তৃতীয়বারের এ ভোটটিকেই শেষ সুযোগ বলে পার্লামেন্টকে এর আগে জানিয়েছিলেন মে। সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, চুক্তি পাস না হলে ইউইউ এর নির্ধারিত তারিখ ১২ এপ্রিলের পর পর্যন্ত পিছিয়ে যেতে পারে ব্রেক্সিট কার্যকর।

ওদিকে, মে’র ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে মন্তব্য করে তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রেক্সিটপন্থি কনজারভেটিভদের ইউরোপীয় রিসার্চ গ্রুপের ডেপুটি চেয়ারম্যান স্টিভ বেকার।

Manual6 Ad Code

অন্যদিকে যুক্তরাজ্যের বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি করবিনও  প্রধানমন্ত্রী মে কে পদত্যাগ করে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual7 Ad Code

এদিকে তৃতীয়বারের মতো ভোট হয়েও ব্রেক্সিট সংকটের সুরাহা না হওয়ায় দ্রুত এর সমাধান দাবি চেয়ে পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে ব্রিটিশ নাগরিকরা।

ইউরোপিয় ইউনিয়ন চাইছে ব্রিটেন কোন প্রকার চুক্তি ছাড়াই বের হয়ে যাক। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের অধিকাংশ সংসদ এতে রাজি নন। তারা মনে করছেন এতে যুক্তরাজ্যের ব্যবসার অনেক ক্ষতি হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী থেরেসা মে’র করা চুক্তির খসড়াও তাদের পছন্দ নয়। যে কারণে বার বার সংসদে তা প্রত্যাখ্যাত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code