ব্র্যাক কর্মকর্তাকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

ব্র্যাক কর্মকর্তাকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

Manual5 Ad Code

images

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : অস্ত্রের মুখে ব্র্যাকের ক্ষুদ্রঋণের ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে ব্র্যাকের হিসাবরক্ষক আলিমুদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন।  মঙ্গলবার  বেলা ১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিসাবরক্ষকের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে।

ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (২) রফিকুল জানান, হিসাবরক্ষক এবং অন্য আরেকজন কর্মকর্তা পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণের জন্য ১৬ লাখ উত্তোলন করে ব্রাঞ্চে যাচ্ছিলেন। এ সময় বালিয়াহালট ব্রিজের কাছে তারা পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন তাদের গতিরোধ করে সব টাকা ছিনিয়ে নেয়। তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাবরক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হোন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল কুদ্দস বলেন, ‘হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ হিসাবরক্ষককে দেখে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code