বড়লেখার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬

বড়লেখার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

Manual4 Ad Code

Barlekha-Human-Chain-PC-Hig-school-768x599সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো তাদের নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছে। সেই সাথে জঙ্গিবাদ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করে।Human chain S.pur Collgegপৌর শহরের পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে সকালে মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন, রিয়াজুল ইসলাম, নাজমুল ইসলাম, অরবিন্দ পুরকায়স্থ রূপক, লিন্টু দে, জাহাঙ্গীর আলম শাহীন প্রমুখ।Barlekha Human Chain DP madrashaএদিকে বড়লেখা ডিগ্রি কলেজ, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর স্কুল এণ্ড কলেজ, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসা, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দাসেরবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সকল স্কুল, কলেজ, ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে।Barlekha Human Chain Health Complex

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code