বড়লেখায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ৯, ২০২২

বড়লেখায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual2 Ad Code

ফাইল ছবি


বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাসচাপায় ফখরুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Manual4 Ad Code

 

সোমবার (০৯ মে) সন্ধ্যায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

নিহত ফখরুল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামের বাসিন্দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

Manual2 Ad Code

 

তিনি জানান, সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ব্রিকফিল্ড এলাকায় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফখরুল নিহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

Manual3 Ad Code

 

ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code