ভঁয়ে হাতুড়ি সঙ্গে রাখতেন বিপাশা !

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

ভঁয়ে হাতুড়ি সঙ্গে রাখতেন বিপাশা !

Manual5 Ad Code

download

বিনোদন ডেস্ক :: ক্যারিয়ার শুরুর দিনগুলো মোটেও সুখকর ছিল না তার বলিউড তারকা বিপাশা বসুর। সিনেমা জগতে পা রাখার শুরুর সময়টা অনেক সংগ্রাম করতে হয়েছিল তাকে। অভাব-অনটন ছিল সে সময়ের নিত্যসঙ্গী।

Manual8 Ad Code

জীবনধারণের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছিল বিপাশাকে। সে সময় পাশে সাবেক প্রেমিক ডিনো মারিয়া ছিলেন। তাদের প্রেমের কথা ভারতীয় গণমাধ্যমে প্রথমে প্রকাশ না পেলেও মহেশ ভাটের ‘রাজ’ ছবিতে কাজ করতে গিয়ে জানাজানি হয়।

Manual2 Ad Code

মুম্বাইতে তখন ডিনোর হাত ধরেই পথ চলতেন বিপাশা। সুখ-দুঃখ ভাগ করে নিতেন দুজন। পরে সে সম্পর্ক না টিকলেও এখনও ডিনোকে সঙ্গী করে কাটানো জীবনের কষ্টের মুহূর্তের কথাগুলো মনে পড়ে বিপাশার।

Manual1 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সময়ে নিজের নিরাপত্তার জন্যে সব সময় একটি হাতুড়ি সঙ্গে রাখতেন। একটি বালিশও সঙ্গে রাখতেন। কারণ মাঝে মাঝেই তিনি ক্যাবে ঘুমিয়ে পড়তেন।

বিপাশা আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে যাত্রাপথ খুব কঠিন ছিল। কিন্তু বাবা-মাকে জানাতাম না কিছুই। তখন বেশ কিছুদিন এমনও গেছে যখন খাবার কেনার জন্য টাকাও থাকতো না। শুধু কলা খেয়েই কাটিয়েছি বহুদিন। ডিনোর সঙ্গে ১০ টাকা দিয়ে এক থালা খাবার কিনে ভাগ করে খেতাম। সেসব দিনগুলোর কথা মনে পড়লে চোখের জল ধরে রাখতে পারি না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code