সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ঢাকায় পিলখানার ভেতরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি ছিল ১০তলা। নারী শ্রমিকের বয়স আনুমানিক ২৫।
মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। প্রাথমিক নাম-পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি