সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: কুমিল্লায় প্রবাসফেরত ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ভাতিজাকে আটক করেছে।
রবিবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খামার গ্রামের আবদুর রবের সঙ্গে তার ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। গত তিন দিন আগে আবদুর রবের ভাই আহাম্মদ আলীর ছেলে (ভাতিজা) মনিরুল ইসলাম মনির সৌদি থেকে দেশে আসেন। এরপর পারিবারিক বিরোধের জের ধরে রবিবার বিকেল ৪টার দিকে চাচার সঙ্গে তার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মনির তার চাচাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত আবদুর রবকে স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল পৌনে ৬টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ছুরিকাঘাত করে মনির পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি