ভারতীয় জেএমবি শাখা প্রধান গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

ভারতীয় জেএমবি শাখা প্রধান গ্রেপ্তার

Manual8 Ad Code

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ভারত শাখা প্রধান ইজাজ আহমেদকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার কাছ থেকে স্যাটেলাইট ফোন, জেহাদি নথি, ল্যাপটপ ও বেশ কিছু সার্কিট বোর্ড উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে আটকের কথা জানানো হয়।

Manual8 Ad Code

রবিবার (২৫ আগস্ট) বিকেলে ইজাজকে বিহারের গয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসটিএফের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা সরকার।

Manual6 Ad Code

এসটিএফ এর দাবি, বেঙ্গালুরু থেকে খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত কাওসার আটকের পর সংগঠন প্রধান হিসেবে কাজ করছিল ইজাজ। সে ২০১৮ সালে বুদ্ধগয়াতে দালাই লামার সফরের সময়ে বিস্ফোরণের গোটা পরিকল্পনার অন্যতম প্রধান ছিল।

পুলিশের তদন্তকারীদের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে যে বেআইনি মাদ্রাসাগুলিতে জেএমআই নিজেদের ঘাঁটি তৈরি করে সদস্য নিয়োগ করছে তার মূল দায়িত্বে ছিল ইজাজ।

ইজাজের আগে ভারতে জেএমবি শাখা প্রধানের দায়িত্বে ছিল খাগড়াগড় বিস্ফোরণ কা-ের মূল পরিকল্পনাকারী কওসর। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ইজাজ আহমেদ বীরভূমের বাসিন্দা। সে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

বছর সাতেক আগে ভারত শাখার সাবেক জেএমবি প্রধান কাওসারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের পরবর্তী সময়ে কওসর এবং বর্ধমান-বীরভূম মডিউলের বাকি সদস্যরা গা ঢাকা দিলে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব ছিল ইজাজের ওপর। তখন থেকে কওসরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। আইডি তৈরি থেকে জঙ্গি নিয়োগ সব বিষয়েই কওসরের কাছ থেকে সে প্রশিক্ষণ নেয়।

পরে কওসর গ্রেপ্তার হওয়ার পর জেএমবি এর আল-কায়েদা শাখার প্রধান বড় ভাই ওরফে সালাউদ্দিন সালেহিন ভারতে জেএমবি ‘প্রধান বা আমির’ হিসেবে ইজাজের নাম ঘোষণা করে।

Manual6 Ad Code

এসটিএফ গোয়েন্দাদের দাবি, সালাউদ্দিন সালেহিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত ইজাজ। ভারতে জেএমবি এর কর্মকা- সম্পর্কে জানার জন্য ইজাজকে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে গোয়েন্দা দল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code