ভারতে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পেটাচ্ছে পুলিশ

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

ভারতে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পেটাচ্ছে পুলিশ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের জেরে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপরে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। ওই ইস্যুতে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। এখানেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

 

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে বিক্ষোভকারীরা একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি কমপক্ষে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু অনেকের অভিযোগ, পুলিশ নিজেই বাসে আগুন ধরিয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

ওই ঘটনার পরে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপরে চড়াও হয়। জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরিতে কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করা হয়। সে সময় বহু ছাত্র-ছাত্রী সেখানে পড়াশোনা করছিলেন। তাঁদের অনেকেই পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাসে আহত হন। শৌচাগারে ঢুকেও পড়ুয়াদের যথেচ্ছ পিটিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও বেধড়ক লাঠিপেটা করা হয়। লাইব্রেরির বাইরের ছাত্রদের মাথার উপরে হাত তুলে লাইন দিয়ে হাঁটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এবং জামিয়ার বেশ কয়েক জন ছাত্রকে পুলিশ আটক করে।

 

মুবাশ্বির নামে এক ছাত্রের অভিযোগ, ‘প্রার্থনার সময় পুলিশ অতর্কিতে মারতে মারতে আমাদের টেনে নিয়ে যায়। পরিচয়পত্র দেখিয়েও লাভ হয়নি। বাইরে কে কী করল তার জন্য আমাদের গায়ে কেন হাত তোলা হবে?’

 

আজগার নামে আরেক ছাত্র বলেন, ‘নিজের চোখে দেখেছি ক্যাম্পাসের মধ্যে পুলিশ ছাত্রদের মারছে। শূন্যে দু’হাত তুলে তাঁদের বের করা হচ্ছে। আমরা অপরাধী নই যে এই ধরনের আচরণ আমাদের সঙ্গে করা হবে।’

 

Manual1 Ad Code

দিল্লির জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলর নাজমা আখতার পুলিশের কাজকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। অনুমতি ছাড়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশে নিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ভিসি নাজমা আখতার। পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তা হয়নি।

Manual5 Ad Code

 

প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র রণদীপ  সূর্যেওয়ালা বলেন,  ‘বিরোধ করলেই এখন দেশদ্রোহী! জামিয়া এর টাটকা উদাহরণ।’ জামিয়া মিলিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, ‘পুলিশ গায়ের জোরে, বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকেছে। আমাদের কর্মী ও শিক্ষার্থীদের  মারধর করা হয়েছে এবং জোর করে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছে।’

 

জামিয়ার ভাইস চ্যান্সেলর নাজমা আখতার পুলিশের কাজকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন শিক্ষার্থীদের সঙ্গে ওই আচরণে আমি দুঃখিত। আমি ছাত্রদের বলতে চাই ওই লড়াইয়ে তাঁরা একা নয়, আমিও তাঁদের সঙ্গে আছি।

 

এদিকে, ওই ঘটনায় পুলিশ যেসব ছাত্রদের আটক করেছিল সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে তাঁদেরকে মুক্তি দিয়েছে। ভাঙচুর ও অন্যান্য ঘটনায় আটক ছাত্রদের মুক্তি দেওয়ায় দাবিতে রোববার রাতভর দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও অন্যরা দিল্লি পুলিশের সদর দফতরের সামনে ধর্না-অবস্থানে শামিল হয়। এরপরেই আটক ৫০ জন ছাত্রকে আজ ভোরে মুক্তি দিলে ভোর ৪ টে নাগাদ ওই কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।

 

এ প্রসঙ্গে ‘স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন’ (এসআইও)-এর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। সোমবার এসআইও পশ্চিমবঙ্গ শাখার জনসংযোগ সম্পাদক ডাঃ নিয়াজুদ্দিন হুসাইনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এসআইও’র রাজ্য সভাপতি ওসমান গণি এ ব্যাপারে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার পুলিশকে ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করতে চায়। ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপরে হামলা ভারতের ইতিহাসের এক কালো অধ্যায়।’ তিনি ওই ঘটনার তদন্তের দাবি জানিয়ে আরও বলেন, ‘ওই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত পুলিশকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।’ ছাত্র সংগঠনটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উপর নৃশংস পুলিশী তান্ডবের বিরুদ্ধে এবং সংবিধান রক্ষার আন্দোলনে সমাজের সকল স্তরের মানুষকে পথে নামার আহ্বান জানানো হয়েছে। সূত্র : পার্সটুডে

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code