ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ২০

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ২০

Manual1 Ad Code

ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual2 Ad Code

শহর থেকে এই কারখানার দূরত্ব বেশি হওয়ায় অনেক শ্রমিক তাদের পরিবার নিয়ে এখানেই বসবাস করেন। সে কারণে আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যারা কারখানার ভেতরেই থাকে বেশিরভাগ সময়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার সকালে ৯টা ৪৫ মিনিটের দিকে মহারাষ্ট্রের ধুলে-এর কাছে শিরপুরের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কারখানার ভেতরে ৭০ জন কর্মী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দল। প্রাথমিক খবর অনুযায়ী, শিরপুরে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কম্পাউন্ডের ভেতরেই ছিল রাসায়নিকের কারখানাটি। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশের সব গ্রামও কেঁপে ওঠে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। কর্তৃপক্ষের আশঙ্কা, এই ধোঁয়া বিষাক্ত প্রমাণিত হতে পারে এবং স্থানীয় বাসিন্দাদের জন্যে খুবই ক্ষতিকারক হতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code