ভারতে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

ভারতে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪

Manual4 Ad Code

ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে গত তিনদিনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত অন্তত ১৩৪ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি দেশটির উদ্ধার কর্মীদের। এতে জীবনের নিরাপত্তার জন্য হাজার হাজার বেসামরিক এরই মধ্যে প্রদেশটির ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, উত্তরাঞ্চলীয় প্রদেশটিতে গত ৪৮ ঘণ্টা যাবত টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের প্রধান দুটি নদীর পানি এরই মধ্যে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

Manual4 Ad Code

উত্তরপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী এনডিটিভিকে বলেন, ‘আমরা প্রথমে ৪৪ ও পরে ৭৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও পরবর্তীতে এর সংখ্যা বৃদ্ধি পায়। যাদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছে।’

Manual5 Ad Code

তিনি বলেন, ‘কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে এরই মধ্যে দ্রুত উদ্ধার এবং ত্রাণ সহায়তা প্রদান কাজের ওপর গুরুত্বারোপ করছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আমরা সেখানে অবস্থানরত হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।’

এ দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে রাজধানী শহর পাটনাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে গোটা রাজ্যে এখন পর্যন্ত ব্যাপক বর্ষণ ও ভূমিধসের ফলে কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাতে গণমাধ্যমের দাবি, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজ্যের অন্তত ২৪টির অধিক জেলায় আরও বেশি মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। যে কারণে এরই মধ্যে পাটনার সব স্কুল আগামী মঙ্গলবার (১ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এবার যে সব জেলাগুলো বন্যার কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে পাটনা তার মধ্যে একটি। জেলার বিভিন্ন স্থান এরই মধ্যে বুক সমান পানিতে তলিয়ে গেছে। সেসব এলাকার জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

Manual4 Ad Code

অপরদিকে রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। যেখানে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে রাজ্যের আবহাওয়া বিভাগও খেই হারিয়ে ফেলেছে, একেক সময় একেক পূর্বাভাস দিয়ে যাচ্ছে।’

তিনি বলেছেন, ‘উদ্ধারকারী নৌকা দিয়ে এরই মধ্যে পানিবন্দি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এমনি তাদের উদ্ধারে পৌরসভার ক্রেনও ব্যবহার করা হয়েছে। তাছাড়া বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন অবস্থার কারণে অনেক লোক এরই মধ্যে তাদের বাড়িঘরে আটকা পড়ে আছেন; এখন তাদের উদ্ধারে আমাদের কর্মীরা নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছেন।’

Manual6 Ad Code

উল্লেখ্য, গত সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে দুর্গতদের জন্য এখনো উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code