ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৫

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৫

Manual2 Ad Code

ভারতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে চার নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।  ফায়ারসার্ভিসে ১৫ টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের তিলক নগরের গণেশ গার্ডেনের কাছে সরগম সোসাইটির ১৫ তলা একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় ৭ টা ৪৫ এ আগুনের খবর পান তারা।

Manual1 Ad Code

পাঁচজন বয়স্ক মানুষকে দগ্ধ অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিলো। পথেই মৃত্যু হয় তাদের। আরেকজন বয়স্ক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন একজন দমকলকর্মীও।

এখনও আগুনের কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকতৃারা। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চেম্বুরের তিলক নগরে সরগম হাউজিং সোসাইটির একটি উঁচু ভবনে আজ আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

এর আগে বৃহস্পতিবার ডোংরি জেল রোডে ভেন্ডি বাজারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সেখানে কেউ হতাহত হননি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code