ভারতে ভারী বর্ষণ-বন্যায় ১৯০০ লোকের প্রাণহানি

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

ভারতে ভারী বর্ষণ-বন্যায় ১৯০০ লোকের প্রাণহানি

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণ ও বন্যার কারণে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১৯০০ লোকের মৃত্যু হয়েছে ভারতে। শুক্রবার (০৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ তথ্য জানিয়েছে।

 

Manual6 Ad Code

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এ বছর ভারী বর্ষণ ও বন্যার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির ২২ রাজ্যের ২৫ লাখ লোক।

 

Manual4 Ad Code

এ বছর বন্যায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের ২২টি জেলা। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৩৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২২৭ জনের। আর মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৮২ জন।

 

Manual7 Ad Code

তাছাড়া মধ্যপ্রদেশ, কেরালা, গুজরাট, বিহার, কর্নাটক ও আসামেও বন্যা এবং ভারী বৃষ্টির কারণে প্রাণ হারিয়েছে বহু মানুষ।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের পর এ বছরই দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code