ভারতে মাওবাদীদের হামলায় নিহত ৫

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

ভারতে মাওবাদীদের হামলায় নিহত ৫

Manual1 Ad Code

নির্বাচনের দুদিন আগে ছত্তীসগড়ে বড় ধরনের হামলা চালিয়েছে মাওবাদীরা। অঞ্চলটির দন্তেওয়াড়ায় মাওবাদীদের এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, নিহত পাঁচজনের মধ্যে বিজেপি সংসদ সদস্য ভীমা মাণ্ডভি রয়েছেন। এছাড়া মাণ্ডভি এবং তার গাড়ি বহরের নিরাপত্তায় থাকা আরও চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে। হামলার পর থেকেই অঞ্চলটিতে গোলাগুলি চলছে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন বিজেপি সাংসদ ভীমা মাণ্ডভি। ওই সময় কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে তার গাড়ি বহরে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

এদিকে, পুলিশ-প্রশাসন সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, হামলায় বিজেপি সাংসদ ভীমা মাণ্ডভি এবং তার গাড়ি বহরে থাকা চার নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই মারা যান। হামলার ছবি দেখে বিশেষজ্ঞরা বলছে, গাড়ি বহরে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code