ভালুকায় পিকআপ চাপায় নিহত ৩, আহত ৭

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

ভালুকায় পিকআপ চাপায় নিহত ৩, আহত ৭

Manual1 Ad Code

download-5সুরমা মেইল নিউজ :: ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় ৩ মিল শ্রমিক নিহত ও আরো ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী নামকস্থানে এ দুরঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

জানা যায়, রাসেল স্পিনিং মিলের রাতের শিফটে ডিউটি শেষ করে বাসায় ফিরে যাওয়ার যানবাহনের জন্য মিলের সামনে অপেক্ষমান ১০/১২ জন শ্রমিকদের উপর ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই উপজেলার কঠালী গ্রামের হারুন শিকদারের ছেলে আনোয়ার হোসেন (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২), হাসপাতালে নেয়ার পথে মামারিশপুর গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৩৫) মারা যান। এ সময় আরো ৭ শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম জানা যায়নি।

Manual1 Ad Code

ভরাডোবা হাইওয়ে থানার এ এস আই মোঃ উজ্জল হোসেন ভালুকা জানান, দূর্ঘটনায় ৩ শ্রমিক নিহত হয়েছে। ২ জনের লাশ থানায় আনা হয়েছে। আরেক জনের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক পিকআপটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code