ভুল করলেও অন্যায় করেননি বললেন মেয়র জাহাঙ্গীর

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

ভুল করলেও অন্যায় করেননি বললেন মেয়র জাহাঙ্গীর

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুর মহানগরের বহিষ্কৃত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমি পারিবারিক শিক্ষা থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শিক্ষা পেয়ে আসছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি ভুল করে থাকতে পারি, তবে অন্যায় করিনি।

 

Manual2 Ad Code

শনিবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

 

এ সময় তিনি বাড়িঘর দখল এবং চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। মেয়র জাহাঙ্গীর বলেন, আমি জনগণের জন্য রাস্তা তৈরি করতে মানুষের বাড়িবাড়ি গিয়ে জমি চেয়েছি। তারা ভালোবেসে ৮০০ একর জমি দিয়েছেন।

 

কল কারখানা থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

Manual6 Ad Code

 

ভাইরাল অডিও সম্পর্কে তিনি বলেন, মূল কথা বাদ দিয়ে আংশিক কথা দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কিছু লোক ২০১৩ সালের পর থেকেই আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য পেছনে লেগে ছিল।

 

তিনি আরো বলেন, যারা ঘরের ভেতর এসে অডিও করতে পারে, মানুষকে হত্যা করতে পারে, রাস্তায় গাড়ির মধ্যে আগুন দিতে পারে, তাদের বিচার হয়নি। বিচার হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, আওয়ামী লীগের কর্মী আমার।

Manual6 Ad Code


আরও পড়ুন : আ’লীগ থেকে বহিষ্কার জাহাঙ্গীর, হারাতে পারেন মেয়র পদও


এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code