ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ৪ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১৬

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ৪ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১৬

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪ শরণার্থী। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। খবর ‘রয়টার্স’।

 

বুধবার (২৭ নভেম্বর) স্পেনের উপকূলরক্ষীরা এ কথা জানিয়েছে। নৌকাটি থেকে ৫৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পানি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া তীরে নেওয়ার পর মারা গেছেন আরও একজন।

 

Manual8 Ad Code

জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নৌকাটি মরক্কো উপকূল থেকে প্রায় ৩৭ মাইল দূরে ভাসছিল।

Manual6 Ad Code

 

যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের স্পেনের স্বায়ত্তশাসিত শহর মেলিলায় নেওয়া হয়েছে। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাদের।

 

Manual5 Ad Code

এদিকে নিখোঁজ ১৬ জনের খোঁজে ইউরোপীয় এবং স্পেন কর্তৃপক্ষ নৌকা ও বিমান পাঠিয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code