সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ভেনিজুয়েলায় সেনা সদস্য ও অবৈধ খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় এক সংসদ সদস্য ও গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
বলিভার রাজ্যের গভর্নর জাস্টো নগুয়েরা সাংবাদিকদের বলেছেন, সামরিক বাহিনীর একটি ইউনিট এই অভিযানে অংশ নেয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
স্থানীয় সংসদ সদস্য আমেরিকো ডি গ্রাজিয়া বলেছেন, নিহতদের মাথায় গুলি করা হয়েছে। এটি একনায়কতন্ত্রের নিকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
তবে এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।
Design and developed by ওয়েব হোম বিডি