ভোলাগঞ্জের ধলাই নদীতে লাশ হলেন আরও এক পর্যটক

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

ভোলাগঞ্জের ধলাই নদীতে লাশ হলেন আরও এক পর্যটক

Manual8 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে লাশ হলেন ইমনুর রহমান (২৫) নামে আরও এক যুবক।

Manual5 Ad Code

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জিরো পয়েন্টে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

নিহত ইমনুর রহমান বরিশালের সালিকুর রহমানের ছেলে। ইমনুর পরিবার ঢাকার কচুক্ষেতে (মিরপুর-১৪) বাস করেন।

Manual7 Ad Code

জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ইমনুর ও তার পাঁচ বন্ধু মিলে ভোলাগঞ্জ সাদাপাথর খ্যাত জিরো পয়েন্টে বেড়াতে যান। বিকাল ৩টার দিকে ধলাই নদীতে সাঁতার কাটতে পানিতে নামেন তারা। সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন ইমনুর। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন ইমনুরের বন্ধুরা। পরে বিকাল সাড়ে ৫টার দিকে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

পড়ুন » ভোলাগঞ্জ নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

Manual5 Ad Code

উল্লেখ্য, এর আগে শুক্রবার বিকালে ঢাকা থেকে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে পানিতে তলিয়ে যান হাফিজ বিন হারুনুর রশিদ (১৭) নামে এক ব্যক্তি।

পরে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code