মধ্যপ্রাচ্যের এই দেশটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

মধ্যপ্রাচ্যের এই দেশটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার

Manual5 Ad Code
hasinaa_36017_0সুরমা মেইল নিউজ : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রীয় বৈঠকে শ্রমবাজার ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার বিষয়টিই প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। অথচ দেশটি দীর্ঘদিন বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। সম্প্রতি সীমিত পরিসরে বাংলাদেশ থেকে নারীশ্রমিক নেওয়া শুরু করলেও দেশটির শ্রমবাজার বাংলাদেশের জন্য এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এবার প্রধানমন্ত্রীর সফরে দেশটির শ্রমবাজার বাংলাদেশীদের জন্য নতুন করে খুলে যাবে। কারণ আইএসসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে বাংলাদেশ সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এতে কূটনৈতিক সম্পর্কও বেশ জোরদার হয়েছে। সরকারি প্রশাসনসূত্র আশা করছে, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার ও বাণিজ্যিক সম্পর্ক বেশ জোরালো হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব  যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব পৌঁছার পর মক্কা শরিফে পবিত্র ওমরাহ করার কথা প্রধানমন্ত্রীর। ৫ জুন সৌদি বাদশাহর সঙ্গে জেদ্দায় রাজকীয় প্রাসাদে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সৌদি সফর উপলক্ষে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দুই নেতার মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি আরবের সমর্থন ও হজ্বের মৌসুমে দেশটির আন্তরিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ ও প্রধানমন্ত্রীর মধ্যকার পুরো আলোচনাই হবে দ্বিপক্ষীয় স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে।
এ সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি ও তথ্য-যোগাযোগ খাতে দুটি চুক্তির পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বাদশাহের সাথে রাষ্ট্রীয় বৈঠক ছাড়াও ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শ্রম মন্ত্রী, অর্থ মন্ত্রীর সাথেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা দেশটির বড় বড় ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গেও বৈঠকে বসবেন। সফরকালে প্রধানমন্ত্রী মহানবী (স.) পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে মদিনা যাবেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল  সৌদের শপথ গ্রহণের পর এ প্রথম সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে ২০০৯ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল্লাজিয়ার আমন্ত্রণে সৌদি সফরে যান তিনি।
৭ জুন দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code