মধ্যপ্রাচ্যের কোথাও বিদেশি সেনার দরকার নেই : ইরান

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

মধ্যপ্রাচ্যের কোথাও বিদেশি সেনার দরকার নেই : ইরান

Manual7 Ad Code

ইরানের সেনাবাহিনীর নৌ-বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখতে বিদেশিরা অনিরাপত্তা ছড়িয়ে দিচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তা করা হচ্ছে।

Manual6 Ad Code

সোমবার আরবি টিভি চ্যানেল ‘আল-আলম’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

হোসেইন খানযাদি আরও বলেছেন, সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলো কোথাও আল-কায়েদা সৃষ্টি করে, কোথাও দায়েশের মাধ্যমে, আবার কোথাও চুরি-রাহাজানি এবং সামুদ্রিক সন্ত্রাসবাদের মাধ্যমে অনিরাপত্তা ছড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, ইরানের জলসীমা ও এর আশেপাশের এলাকায় বাইরের কোনো শক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Manual4 Ad Code

ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান বলেন, মার্কিন ও ব্রিটিশসহ বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনে নি বরং অনিরাপত্তা বাড়িয়ে দিচ্ছে।

পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের কোথাও বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই বলে তিনি জানান। সূত্র : পার্সটুডে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code