মন্ত্রীর আশ্বাসে নৌযান ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

মন্ত্রীর আশ্বাসে নৌযান ধর্মঘট স্থগিত

Manual1 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : মালিকপক্ষ না মানলেও মন্ত্রীর আশ্বাসে অবশেষে নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। মঙ্গলবার (২৭ এপ্রিল) সচিবালয়ে মালিক-শ্রমিক-সরকারপক্ষের মধ্যে দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। এর আগে বেলা ২টায় বৈঠকটি শুরু হয়ে রাত সোয়া ১০টায় টানা ৮ ঘণ্টা পর শেষ হয়। বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান সভাপতিত্ব করেন।

Manual1 Ad Code

বৈঠক শেষে ‘ক’ শ্রেণির শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৯ হাজার ৫০০ টাকা এবং ‘গ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৯ হাজার টাকা ঘোষণা করেন মন্ত্রী। তবে এ ক্ষেত্রে শ্রমিকনেতারা ‘ক’ শ্রেণির শ্রমিকদের বেতন পুনর্বিবেচনার আহ্বান জানান।

জবাবে মন্ত্রী শ্রম মন্ত্রণালয় কর্তৃক মজুরিকাঠামোর লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে, তারা এ বিষয়টি বিবেচনা করবে বলে শ্রমিকদের জানান। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌযান ধর্মঘট স্থগিত করায় মন্ত্রী শ্রমিকনেতাদের ধন্যবাদ জানান। তবে বৈঠক শেষ না করেই বের হয়ে যায় মালিকপক্ষ।

Manual1 Ad Code

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত ২০ এপ্রিল থেকে নৌযান ধর্মঘট পালন করে আসছিল শ্রমিকরা। তবে গত শুক্রবার যাত্রীবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করে শুধু পণ্যবাহী নৌযান ধর্মঘট বহাল রাখা হয়েছিল- মঙ্গলবার প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাসে যা স্থগিত করা হয়। ফলে বুধবার থেকে যথারীতি সব ধরনের নৌযান চলাচল করবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code