সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের একটি জামে মসজিদে মল-মূত্র ত্যাগ, ২৫/৩০ টি কুরআন শরীফ ছিড়ে ফেলা, কোরআন রাখার রেল ও মসজিদের ৪ টি জানালার গ্লাস ভাংচুর করার খবর পাওয়া গেছে।
বুধবার সকালে স্থানীয়রা মসজিদের অভ্যন্তরে এঅবস্থা দেখে পুলিশে খবর দেয়। এদিকে দুপুরের পর কুমিল্লা থেকে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ও বিভিন্ন দায়িত্বশীল সুত্র জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের বাজারের জামে মসজিদে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মূল দরজার তালা খুলে প্রবেশ করে। পরে মসজিদের ৪টি জানালার গ্লাস, কোরআন শরীফ রাখার বেশ কিছু রেল ভাংচুর, ২৫/৩০টি পবিত্র কোরআন শরীফ ছিড়ে ফেলে এবং মসজিদের মেহরাব সংলগ্নস্থানে মল-মূত্র ত্যাগ করে পূণরায় দরজায় তালা আটকিয়ে পালিয়ে যায়।
বুধবার ফজর নামাজের সময় এসে মুসল্লিরা বিষয়টি দেখতে পায়। এরপর দ্রুত বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন মসজিদে ভীড় করতে শুরু করে।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখার সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।
এদিকে খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন দুপুরে ঘটনাস্থলে যান।
বিষয়টি জানতে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর হোসেন বলেন, ঘটনাস্থলে এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি গিয়েছেন। তদন্ত করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
সূত্র: কুমিল্লা বার্তা
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি