সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬
সুরমা মেইর নিউজ :: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে। মাকে হত্যার পর ঘাতক ছেলে বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম-কুমকুম চৌধুরী (৫৫)। ঘাতক ছেলের নাম সুমির চৌধুরী (২২)।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি