মাদরাসা থেকে শিকলবন্দি ৬৭ জনকে উদ্ধার

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

মাদরাসা থেকে শিকলবন্দি ৬৭ জনকে উদ্ধার

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মাদরাসা থেকে শিকলে বন্দি অবস্থায় নির্যাতনের শিকার ৬৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের সবাই বালক কিংবা পুরুষ। তাদের প্রত্যেকের বয়স সাত থেকে ৪০ এর মধ্যে। পুলিশ কর্মকর্তাদের মতে, কাতসিনা অঞ্চলে রেইড দিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

স্থানীয় সংগঠন মুসলিম রাইটস কনসার্নের (মুরিক) বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলগুলোতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মূলত ‘আলমাজিরিস’ নামে পরিচিত। প্রায় এক কোটির অধিক শিশু প্রতিদিন এসব স্কুলগুলোতে পড়তে যায়।

Manual5 Ad Code

 

সোমবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে কাতসিনা অঞ্চলের পুলিশের মুখপাত্র সানসুই বুবা এক বিবৃতিতে জানান, এবারের অভিযানে সাত থেকে ৪০ বছর বয়সী মোট ৬৭ জনকে শিকলে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়। তারা বিভিন্ন ধরনের অমানবিক ও নির্মম অত্যাচারের শিকার হয়েছেন।

 

এ দিকে উদ্ধারকৃতরা জানান, মাদরাসাটিতে থাকাকালীন তাদের চরম অমানবিক নির্যাতন করা হতো। এমনকি বিভিন্ন সময় তাদের এক টানা কয়েকদিন খাবার পর্যন্ত দেওয়া হতো না।

Manual2 Ad Code

 

অপর দিকে মাদরাসার নামে ‘নির্যাতন কেন্দ্র’ চালানোর অভিযোগে ৭৮ বছর বয়সী মাল্লাম বেলো আবদুল্লাহি ওমর নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

 

স্থানীয়দের মতে, পরিবারের অবাধ্য সন্তানদের ঠিক করতে এবং ইসলামি মতাদর্শে শিক্ষা প্রদানের জন্য পরিবারের সদস্যরাই স্বেচ্ছায় এসব বালক ও পুরুষদের সেই মাদরাসাটিতে পাঠিয়েছেন।

 

যদিও সরকারের পক্ষ থেকে এরই মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য পরিকল্পনা করা হয়েছে বলে চলতি বছরের জুন মাসে এক বিবৃতিতে জানিয়েছিলেন দেশটির মুসলিম প্রেসিডেন্ট বুহারি। যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code