সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৬ জন।
শনিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবকুণ্ড সড়কের গৌড়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাধবকুণ্ডে আনন্দভ্রমণে যাচ্ছিলো সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মণ্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পথে মাধবকুণ্ড সড়কের খলাগগাও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে (সিলেট জ- ০৪-০১৬৯) বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মোট ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আবু মুছা, খালেদা ইয়াসমিন, আজিজুন নাহার, খালেদ মিয়া, নাবিহা তাসনিম, হাবিবুন নাহার। অন্যান্য আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুধাংশু জানান, আহত অবস্থায় ১২ জন পর্যটক হাসপাতালে আসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ছয় জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি