মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ৫ বছরের কারাদণ্ড

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মালদ্বীপের একটি আদালত অর্থ আত্মসাতের দায়ে এ শাস্তি দিয়েছে। বিচারকরা বলেছেন, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

 

সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি একটি কোম্পানিকে বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেয়ার বিনিময়ে প্রাপ্ত ১০ লাখ ডলার সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন।

Manual4 Ad Code

 

ইয়ামিন প্রথম থেকেই কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত চত্বরের বাইরে তার সমর্থকরা বিক্ষোভ করেন এবং তাদের নেতা নির্দোষ বলে দাবি করেন।

 

Manual7 Ad Code

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ ইয়ামিন চীনপন্থি বলে পরিচিত।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code